ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা

ফ্রান্স প্রবাসীদের অনলাইন ডাটাবেজের উদ্যোগ নিতে যাচ্ছে ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাস

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা

ফ্রান্সে বসবাসরত সকল বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীদের জন্য অনলাইন ডাটাবেজের উদ্যোগ নিতে যাচ্ছে দূতাবাস কর্তৃপক্ষ।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন বাংলাদেশ দূতাবাস প্যারিস প্রবাসী নাগরিকদের ডাটাবেজ সংরক্ষণের কার্যক্রম অনলাইন নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ দূতাবাসের সেবার মান আরও দ্রুত, উন্নত এবং অধিকতর সহজলভ্য করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কাছে তথ্য প্রদান সহজ ও কার্যকর করা, দেশের স্বার্থ সংরক্ষণে ও ভাবমূর্তি উন্নয়নে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ আরও বেগবান করা, সর্বোপরি প্রবাসীদের সাথে যোগাযোগ সহজীকরণের জন্য এই ডাটাবেজটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে দূতাবাস।

শীঘ্রই দূতাবাস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবে অনলাইন নিবন্ধনের নিয়মাবলী। ফ্রান্সের সকল শহরে বসবাসরত প্রবাসীদেরকে এ ডাটাবেজের আওতাধীন হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *