ফ্রান্সে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এর শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। শনিবার সন্ধ্যায় প্যারিসে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

এ সময় রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন প্রবাসী হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং অনুষ্ঠানে সবান্ধবে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সকলে সেটাই মানি আর বাংলাদেশ বিশ্বে সেটার একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যেকটা উৎসবে সবাই ভাইবোনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই উৎসবটা উদ্‌যাপন করে যাই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার সহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সবশেষে অনুষ্ঠানে আগত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রী দিয়ে আপ্যায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.