ফ্রান্সে সেরা অটো মেকানিক এওয়ার্ড পেলেন জাহাঙ্গীর আলম মুশাহিদ

প্রবাসে এত স্বল্প সময়ে বৃত্ত থেকে সফল হওয়ার গল্প খুব কমই চোখে পড়ে। শিল্প,সাহিত্য -সংস্কৃতি ও মানবাধিকারের দেশ ফ্রান্সে অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়ে স্ব- মহিমায় নিজেকে প্রতিষ্টিত করেছেন একজন অটো মেকানিক জাহাঙ্গীর। গুটি কয়েকজন সফল মানুষের মধ্যে তিনি পৌঁছে গেছেন সাফল্যের চূড়ায়।যা তাকে শুধু প্রতিষ্ঠিত করছে না বরং বাংলাদেশকে ফ্রান্সের মূলধারায় করছে প্রতিষ্ঠিত।

নিজের ইচ্ছা শক্তি, সততা আর উদ্যমতা মানুষকে সফলতার শীর্ষে পৌঁছাতে পারে তা প্রমান করেছে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশী জাহাঙ্গীর আলম মুশাহিদ। কর্মের সন্ধানে ২০০৯ সালে ফ্রান্স প্রবাসী হিসেবে নিজের নাম লেখান।

অটো মেকানিকের কাজ জানতেন বিদায় ফ্রান্সে নিজেকে তৈরী করতে খুব একটা বেগ পোহাতে হয়নি। বাংলাদেশের সিলেট জেলার সদর উপজেলার জাহাঙ্গীর তার কর্মদক্ষতা দিয়ে ফ্রান্সের সেরা অটো মেকানিক এওয়ার্ড ZE Awards de l’automobile 2019 .

প্রায় দুইশত প্রতিষ্ঠানের মধ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় জাহাঙ্গীর আলম মুশাহিদ এর প্রতিষ্ঠান গ্যারেজ অটো বন আকৈ বিজয়ী হয়। এ প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন জাহাঙ্গীর। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারি বলেন এ এওয়ার্ড প্রপ্তি শুধুমাত্র জাহাঙ্গীর এর কারণেই হয়েছে। জাহাঙ্গীর গত তিন বছর থেকে এ প্রতিষ্ঠানে কাজ করছেন। মূলত এ গ্যারেজ পরিচালনা করছেন তিনি।

প্রতি বছর আয়োজিত এ এওয়ার্ড মূলত গাড়ি সার্ভিসিং এবং গ্রাহকের সন্তুষ্টির উপর নির্বাচন করা হয়।

এওয়ার্ড প্রপ্তিতে জাহাঙ্গীর বলেন এটি তার জীবনের সেরা সফলতা , তিনি বলেন কোনদিন ভাবিও নাই এমন একটা অর্জন আসবে। এসময় তিনি বলেন যারা দেশ থেকে প্রবাসে আসছেন কোন না কোন কাজ শিখে আসার জন্য।

পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষার দিকে সরকারকে গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.