ফ্রান্সে সূর্যালোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে মাতৃভাষা দিবসের আলোচনা সভা

গত সোমরার ফ্রান্সের প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ফ্রান্সের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । সংগঠনের সভাপতি আলফু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস,এম জুয়েল আহমেদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক রুপন মিয়া. এতে এক মিনিট নীরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বাহাদুর ময়না,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌ কমান্ডো এনামুল হক,
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলী সহ সভাপতি সুনাম উদ্দিন খালিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাছির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনু মিয়া, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফ্রান্স আওয়ামীলীগ সহ সভাপতি জসিম উদ্দিন ফারুক, সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা ফ্রান্স আওয়ামীলীগ সহ সভাপতি নুরুল আবেদীন, ফ্রান্স আওয়ামীলীগ সহ সভাপতি হাজী হারুন আল রশীদ, ফ্রান্স আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সিরাজ,সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া লিটন, সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা, দোয়ারা বাজার সমিতি ফ্রান্সের সভাপতি সহিদ মিয়া, ফ্রান্স আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ফ্রান্স উপদেষ্টা আজিজুর রহমান, ফ্রান্স আওয়ামীলীগ সম্পাদক মন্ডলী সদস্য মাহবুবুল হক কয়েছ, ফ্রান্স বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মজুমদার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ উপদেষ্টা মন্ডলী সদস্য গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা ও ফ্রান্স আওয়ামীলীগ সম্পাদক মন্ডলী সদস্য কামাল আহমদ,ফ্রান্স যুবলীগ নেতা জে, আর সুমন ,হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ফ্রান্স আওয়ামীলীগ সদস্য মতিউর রহমান,ফ্রান্স যুবলীগ নেতা সালেহ আহমেদ সুহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন,
সভায় উপস্থিত ছিলেন – সূর্যালোক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সহ সভাপতি লোকমান হোসেন আলম, যুবলীগ নেতা জিল্লুর রহমান, রুবেল আহমদ, নাছির উদ্দীন,সেলিম আহমদ,ক্রীড়া সম্পাদক সুমন আহমদ, অর্থ সম্পাদক সিজলু মিয়া, মিনহাজ রনি,মনির উদ্দিন, রুবেল আহমদ,জামিল আহমদ সৌরভ, মঈনুল ইসলাম, ফ্রান্স ছাত্রলীগ সহ সভাপতি সাহেদ হোসেন (রাসেল) প্যারিস মহানগর সহ সভাপতি মাসুম আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমেদ,
তাহিদুর রহমান অভি, ফ্রান্স ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক তাহিদুর রহমান অভি, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আফজল, সদস্য ফয়সল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিমুল আহমেদ রাজ, উপ অর্থ সম্পাদক
রেজাউল করিম রাজ, উপ সংস্কৃতি সম্পাদক পাবেল জামান, ছাত্রলীগ নেতা
আব্দুল আলিম,তোফায়েল আহমেদ সহ আরো অনেকে ।

প্রধান অতিথি সাবেক নৌ কমান্ডো মুক্তিযোদ্ধা এনামুল হক তার বক্তব্যে বলেন – ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতি হিসেবে আমরা পরিচয় দেওয়ার প্রথম ধাপ , এই আন্দোলনের ফলে দেশ স্বাধীনের সূচনা হয়। পরবর্তীতে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর একটি স্বাধীন সার্ভভৌমত্ব বাংলাদেশের জন্ম হয় ।
তাই ১৯৫২ সালের ভাষা আন্দোলন শুধু বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি না, এটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ প্রদর্শক।

আলোচনা সভায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন- ভাষা আন্দোলনের মাসে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভার আয়োজন এটা অত্যন্ত ভাল উদ্যোগ এবং প্রশংসার দাবিদার ।
যাদের রক্তের বিনিময়ে আমরা আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি সহস্র সালাম ।

এসময় উপস্থিত সকলে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক করার দাবি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.