ফ্রান্সে বাংলাদেশী রেস্টুরেন্টে ডাকাতদের হামলা


এক ডাকাতের অবস্থা গুরুতর

ফ্রান্সে ভিনদেশি ডাকাতের সাথে ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এর রেস্টুরেন্টে কর্মরত বাংলাদেশি কর্মীদের মারামারিতে এক ডাকাত গুরুতর আহত হয়েছে। খবরটি প্রকাশ করেছে ফ্রান্সের জনপ্রিয় পত্রিকা পারিসিয়ান।

রেস্টুরেন্টের দুই কর্মীও কিছুটা আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ১২.৬ কিলোমিটার উওরপূর্বে লা বুর্জ এলাকায় অবস্থিত রেস্টুরেন্টে।

গত বৃহস্পতিবার রাতে রেস্টুরেন্টে ভিনদেশি ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে ঢুকলে রেস্টুরেন্টে থাকা বাংলাদেশিদের সাথে তুমুল মারামারি হয়। বাংলাদেশিদের পিটুনিতে দুই ডাকাত দৌড়ে পালায় এবং এক ডাকাত গুরুতর আহত হয়।

পরে ফ্রান্স পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রেস্টুরেন্ট মালিক জুনেদ আহমদ ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ করেছেন। ফ্রান্স পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে।

সূত্র – -http://www.leparisien.fr/…/le-blanc-mesnil-le-voleur-passe-…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *