
ফ্রান্সে বসবাসরত কানাইঘাট উপজেলাবাসীর উদ্যোগে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চার বারের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে এসময় মস্তাক আহমদ পলাশ ফ্রান্সের কানাইঘাট উপজেলার প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন কানাইঘাটের প্রবাসীদের কল্যানেই বর্তমান সময়ে কানাইঘাট একটি মডেল উপজেলায় পরিণত হয়েছে।

সকলের মধ্যে আন্তরিকতা স্থাপন করে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের কল্যানে কাজ করারও আহ্বান জানান তিনি।
জালাল খান এর সভাপতিত্বে দিদারুল আলম এর পরিচালনায় এসময় সংবর্ধিত অতিথি মস্তাক আহমদ পলাশ ছাড়াও বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম , মিনহাজুল ইসলাম ,শামীম উদ্দিন ফারুক , .
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কামরুল হাসান।
এসময় আরো বক্তব্য রাখেন হাফিজ মঈন ,মহিউদ্দিন কাওছার , আবু তাহির , সুহাদ হাসান ,খাইরুল আলম মাজেদ , সালেহ আহমদ , কুতুব উদ্দিন ,কামাল মিলন ,আব্দুল হালিম ,এ কে এম সালেহ , সুহেল আহমদ , ছাইফুল্লাহ , আহমদ আম্বিয়া , জাবেদুল ইসলাম , সুলতান আহমদ।

