ফ্রান্সে করনা আক্রান্ত দুই বাংলাদেশি

ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক সিলেটী যুবক ।গত কিছুদিন থেকে জ্বর,কাশি ও মাথা ব্যথায় ভুগছিলেন ।ফ্রান্সে তার এক ছেলে ও এক নবজাতক মেয়ে রয়েছে ।

প্রতীকী চিত্র

আক্রান্ত ব্যাক্তি গত এক বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন । তিনি ইউরোপের বিভিন্ন দেশে গাড়িতে যাত্রী আনা নেওয়া করতেন বলে ধারনা করা হচ্ছে । গত কয়েকদিন আগে তার গর্ভবর্তী স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেন ।

তিনি হাসপাতালে থাকা সময়ে কিছু সময় পরপর কাশতেন। গতকাল এক ডাক্তারের সন্দেহ হলে তাকে নিয়ে করোনা ভাইরাসের টেস্ট করেন । তারপর তার শরীরের করোনা ভাইরাস ধরা পড়ে ।


করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসীর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন ।এর আগে গতকাল প্যারিসে একজন আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.