ফরাসী ম্যাগাজিন চার্লি এবদো অফিসে সন্ত্রাসী হামলা, সাংবাদিক-পুলিশসহ নিহত ১২

_80112483_025307039-1

নবকণ্ঠ ডেস্কঃ হঠাৎ করে দিনে দুপুরে ফরাসী সাপ্তাহিক ম্যাগাজিন চার্লি এবদো’র প্যারিস অফিসে হামলা চালিয়ে সাংবাদিক ও পুলিশ সহ কমপক্ষে ১২ জনকে হত্যা করেছে অজ্ঞাতবন্দুকধারী সন্ত্রাসীরা।
স্থানীয় সময়, আজ বুধবার সকালের দিকে চার্লি এবদো অফিসে হামলা চালায় মুখোশে ঢাকা একদল বন্দুকধারী। তাদের হাতে ছিলো একে-৪৭ সাব মেশিন গান ও রকেট লঞ্চারের মত ভারী অস্ত্র। পালিয়ে যাওয়ার আগে তাণ্ডবে প্রাণ হারান কমপক্ষে ১২ জন। নিহতদের মধ্যে কমপক্ষে দুই পুলিশ সদস্য ও এক সাংবাদিক রয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি।

বেনয় ব্রিঙ্গার, একজন প্রত্যক্ষদর্শীর ভাষায়, “আমরা কালাশনিকভ হাতে দুইজন কালো হুড পরা লোক ঢুকতে দেখলাম, তারপরই প্রচুর গুলির আওয়াজ” এছাড়াও তাদের পরিত্যক্ত গাড়ী দেখে বোঝা যাচ্ছে, তারা গাড়ী বদলও করেছিল পালানোর সময়।

বিবিসির সংগ্রহে হামলার ভিডিওঃ

 

চার্লি এবদো (সাপ্তাহিক চার্লি) পত্রিকাটি ফ্রান্সের অন্যতম জনপ্রিয় ব্যঙ্গ পত্রিকা হিসেবে পরিচিত। এটি মাঝে মাঝেই সমসাময়িক আন্তর্জাতিক ঘটনার ব্যঙ্গচিত্র ছাপায়, যার মধ্যে অনেকগুলোই ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি করে। সম্প্রতি ইসলামিক স্টেট প্রধান আবু বকর আল বাগদাদিরও ব্যঙ্গ কার্টুন চিত্র প্রকাশ করে পত্রিকাটি।
এদিকে এ হামলার ঘটনায় স্তম্ভিত ফ্রান্স। রাজধানী প্যারিসে জারি করা হয়েছে সন্ত্রাস বিরোধী সর্বোচ্চ সতর্কতা। ঘটনাস্থলে ইতোমধ্যেই পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ সহ মন্ত্রিসভার সদস্যরা।_80110894_paris_gun_attack_624map

এ ঘটনার জন্য এখনো কারো দায়িত্ব শিকার করার কথা শোনা যায় নি তবে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফ্রান্সের প্রতি সংহতি প্রকাশ করেছেন বিশ্বনেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, প্যারিসের এই হত্যাকাণ্ড মর্মান্তিক। আমরা ফ্রান্সের মানুষের সঙ্গে আছি। সন্ত্রাসের বিরুদ্ধে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা ঐক্যবদ্ধ।
হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন,ফরাসি সংস্কৃতি মন্ত্রী ফ্লের প্যালেরিন সহ বেশ কয়েকজন মন্ত্রী। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ ঘটনার খবর শোনার পরপরই রওনা হন ঘটনাস্থলের দিকে। পরিস্থিতি পর্যালোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।
হামলাকারীদের ধরতে এবং এ ধরনের সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি ঠেকাতে প্যারিসের মেট্রোপলিটন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে বিষয়টি যদি ব্যঙ্গচিত্র ছাপানো কেন্দ্রিক হয় কিম্বা এর সাথে ইহুদী-মার্কিন অর্থপুষ্ট সন্ত্রাসী সংগঠন আই এস এর সম্পৃক্ততা থাকার ব্যপারটি কর্তৃপক্ষ তদন্তের খাতায় বেশী গুরুত্বে চোখে দেখে তবে তা ফরাসী সমাজে অভিবাসীদের প্রতি বৈষম্য ও বর্ণবাদকে উস্কে দিতে পারে বলে ধরে নেয়া যায়।

_80112489_025306946-1
প্রসঙ্গতঃ জার্মানীর অভিবাসী ও মুসলিমবিরোধী বর্ণবাদী কট্টরপন্থী সংগঠন পেজিডার আন্দোলনে ইউরোপব্যাপী লাগানো সন্দেহ ও বৈষম্যের আগুন নেভানোর জন্য যখন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল নিজে উদারতার দৃষ্টান্ত উপস্থাপনের চেষ্টা শুরু করেছেন, ঠিক সেই মূহুর্তে এই হামলার ঘটনা ঘটল। সঙ্গত কারণেই এ ঘটনার নেতিবাচক দিকটি ইউরোপে অভিবাসীদের জীবনকে একটু কঠিন করে ফেলতে পারে।
তদন্ত, উৎস তল্লাশী এবং সম্পৃক্ততা অনুসন্ধান সহ প্রতিক্রিয়ার প্রাথমিক স্তরটি পেরুনো পর্যন্ত অভিবাসীদের সতর্কতামূলক চলাচলের পরামর্শ দিয়েছেন প্যারিসের বাংলাদেশী কমিউনিটির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.