প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশ হিন্দু সেবা সংঘ এর আয়োজনে পাঁচদিনব্যাপী দূর্গা পূজা

প্রথমবারের মতো প্যারিসের উপকণ্ঠ লাকর্ণভে বাংলাদেশ হিন্দু সেবা সংঘ এর উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো।

বিষাদের ছায়া নিয়ে ভারাক্রান্ত মনে শেষ দিনে পূজামণ্ডপে আসা সকল ভক্তদের বিদায়ী শুভেচ্ছা জানান বাংলাদেশ হিন্দু সেবা সংঘ ফ্রান্সের নেতৃবৃন্দ ।

এসময় মাকে বিদায়ের দিনে সবাই প্রশ্রুতিবদ্ধ হয়ে বলেন মায়ের আশীর্বাদ পেতে আগামী বছর আরো ব্যাপক আয়োজনে পূজা পালন করা হবে। এসময় উপস্থিত ছিলেন রতন সাহা , বজকৃষ্ণ ঘোষ ,বিষ্ণু বৈষ্ণব ,প্রভাত সরকার ,সুমন মল্লিক ,সুজিত মন্ডল ,গান্ধী বিশ্বাস ,টুটুল পাল ,বিপ্লব সাহা ,লিপন সাহা ,সাজু দে ,অজয় কৃষ্ণ বাত্সি ,রণজিৎ বাড়ৈ , মানিক দাস সহ বাংলাদেশ হিন্দু সেবা সংঘ ফ্রান্সের নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন মা আমাদের ছেড়ে মর্ত্য থেকে স্বর্গে ফিরে যাচ্ছেন । তবে আগামী বছর আবার আমাদের মাঝে ফিরে আসবেন মা। কিন্তু মাঝের একটা বছর মাকে দেখতে পাব না। তাই আজ মাকে শেষ দেখা দেখতে আসলাম। ভাগ্য ভালো হলে সামনের বছর আবার মাকে দেখতে পাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *