প্যারিসে উদ্ভোধন হলো নাইশা ফ্যাশন

প্যারিসে জমকালো আয়োজনে উদ্ভোধন হলো কাপড়ের ব্র্যান্ড নাইশা ফ্যাশন। বাংলাদেশী মালিকানাধীন এ প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

ফিতা কেটে প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্ভোধন করেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। এসময় ফ্রান্সের সকল বাংলাদেশীদের শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের পরিচালক নাসিম আহমদ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক টি এম রেজা , চাঁদপুর জেলা সমিতির সভাপতি মিজান চৌধুরী মিন্টু , সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

উদ্বোধনকালে অতিথিরা বলেন ব্যবসার মধ্যদিয়ে মানুষের সেবা করার যথেষ্ট সুযোগ রয়েছে। নাসিম আহমদ কে ফ্রান্সের ব্যবসায়ীদের ‘আইকন’ আখ্যায়ীত করে বলেন, সততার সাথে ব্যবসা করে তিনি নিজে প্রতিষ্ঠিত হয়েছেন এবং কমিউনিটিকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করছেন। এটা অন্যান্য ব্যবসায়ীদের জন্য দৃষ্টান্ত। বক্তারা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *