EasyBazar-promo-jul-20-paris-Bangladeshi-supermarket-offer-2

প্যারিসের প্রথম অনলাইন সুপারমার্কেট ইজি বাজারের যাত্রা শুরু

EasyBazar-promo-jul-20-paris-Bangladeshi-supermarket-offer-2
প্যারিসের প্রথম অনলাইন সুপারমার্কেট ইজি বাজারের যাত্রা শুরু

প্যারিসের প্রথম অনলাইন সুপারমার্কেট ইজি বাজারের যাত্রা শুরু”সময় বাঁচান, সাথে বাঁচান ইউরো’- এ শ্লোগান নিয়ে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের জন্য চালু হল অনলাইন সুপারমার্কেট ইজি বাজার।
অন্যান্য সুপারমার্কেটের চেয়ে তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা শুরু করেছে ইজিবাজার। এতে নিত্য কেনাকাটায় অর্থ সাশ্রয়ের পাশাপাশি শপিং এর সময় বাঁচানোর সুযোগ এলো।

ইজি বাজারে’র কর্নধার আবু তাহির বলেন, “আমরা যারা ইউরোপে বাস করি তারা সকলেই কাজ করি। সপ্তাহান্তে যে ছুটি পাওয়া যায় সে দিনটিকে নিজেদের সংসারের অন্যান্য কাজে ব্যয় করার জন্য রেখে দেওয়া অনেক সময় কষ্টকর হয়। বাজার করতে গেলে কম পক্ষে দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করতে হয়। অথচ হোম ডেলিভারীর মাধ্যমে ইজি বাজার থেকে যে কোন পন্য কিনলে ভিডিও তে ছবি দেখে নিজের পছন্দমতো পন্যগুলো বাসায় বসেই পাওয়া যাচ্ছে।”

পাশাপাশি অন্য যে কোন মুদি দোকানের তুলনায় কমমূল্য হওয়ায় গড় হিসেবে কেজি প্রতি কমপক্ষে এক ইউরো বাচানো সম্ভব। সময় ও টাকা বাচানোর ইজি বাজারের অনলাইন কেনাকাটা প্রতিটি বাংলাদেশী পরিবারের জন্য আদর্শ একটি পছন্দ হয়ে উঠবে- এটিই ইজিবাজারের মুল লক্ষ্য বলে জানান তিনি।

ইজিবাজার থেকে জানা যায় নির্দিষ্ট কিছু এলাকা যেমন, সার্সেল, ইপিনি, পিয়ারফিত, ভিলিয়ার ল্য বেল, গনেজ, সাঁ দেনিসহ নিকটবর্তী এলাকা সমুহে সর্বনিম্ন ৩০ ইউরোর বাজারের অর্ডার দেয়া হলে তা ডেলিভারী চার্জ ব্যতীত সরবরাহ করা হবে। পর্যায় ক্রমে ফ্রি ডেলিভারি জোন বাড়ানো ও ডেলিভারি প্রক্রিয়া আরো সহজ করা হবে বলে জানান আবু তাহির।

বর্তমানে উল্লেখিত এলাকা ছাড়াও অন্যান্য এলাকায় কমপক্ষে ১০০ ইউরোর অর্ডার করলে তা ডেলিভারি চার্জ ছাড়াই পাবেন ভোক্তারা।

ক্রেতাগণ ফোনকল, এসএমএস, ফেসবুক পেজওয়েবসাইট এই চার উপায়ে পণ্যের অর্ডার দিতে পারবেন। ইজিবাজারের ই-কমার্স প্ল্যাটফর্মের কারিগরী সহায়তায় রয়েছে ফ্রান্স সহ ইউরোপব্যাপি বাংলাদেশি বিজনেস ও বিভিন্ন প্রবাসী সংস্থার দীর্ঘদিনের টেকনিক্যাল পার্টনার এফএনএফল্যাব। নতুন এ প্ল্যাটফর্মকে সর্বোচ্চ সেবা দেয়ার মাধ্যমে ইজিবাজারকে ভোক্তার অপ্রতিদ্বন্দ্বী পছন্দে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন ল্যাবের কর্ণধার এন আই মাহমুদ।
নিরবচ্ছিন্ন অফার পোস্ট ও আপডেট পেতে ইজিবাজারের ফেসবুক পেজটিকে লাইক করার পাশাপাশি See First অপশনটি ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

ইজি বাজারে চাল, ডাল, আটা, লবন, তেল, বিভিন্ন মশলা, কাঁচা সবজি, মাছ, মাংস ও শিশুখাদ্য সহ বাংলাদেশী বিভিন্ন আইটেম হ্রাসকৃত মূল্যে পাওয়া যাচ্ছে। শুরুতেই ডিসকাউন্টেড প্রাইসের অফার দিয়ে যাত্রা শুরু করেছে ইজিবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *