ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সেবা প্রদানে ও ফ্রান্সে বাংলাদেশী পণ্যের মার্কেট সৃষ্টির লক্ষ্য নিয়ে বিশাল মূল্যছাড় দিয়ে প্যারিসের ক্যাথসীমায় উদ্বোধন হলো গ্রোসারি প্রতিষ্ঠান শাহপরান এর।
অত্যন্ত মনোরম পরিবেশে দেশের সকল প্রকার মাছ , মাংস ও সকল প্রকার পণ্যের এর বিশাল সমাহার নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন হয় গত রবিবার।
প্রতিষ্ঠানটির উদ্ভোধন উপলক্ষে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে উদ্ভোধন ঘোষণা করা হয় । পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রান্স প্রবাসীদের শুভেচ্ছা জানান শাহপরান এর পরিচালক শরীফ খান , ইকবাল আহমদ ,ইসলাম নুরুল , ইসাক মিয়া।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওভারবিলা মসজিদের সহসভাপতি সালেহ আহমদ চৌধুরী। কানাইঘাট সমিতি ফ্রান্স এর সভাপতি জয়নুল আবেদীন, আব্দুল হাসিব।
এসময় ব্যবসায়ী নেতারা বলেন শাহপরান এর উদ্বোধনের ফলে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে নতুন দিগন্তের সূচনা হলো। প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বক্তারা বলেন শাহপরান এখানকার বাংলাদেশিদের চাহিদা পূরণ করে ফ্রান্সে বাংলাদেশের পণ্য প্রচারে বিরাট ভূমিকা রাখবে। সংগবদ্ধ ভাবে আরো প্রতিষ্ঠান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

