নেদারল্যান্ডে গঠিত হলো মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ

দি হ্যাগ, ০৯/৩/২০২০- মুজিব আদর্শের সৈনিকদের এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে গঠিত হলো “বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ” এর আহ্বায়ক কমিটি।

সর্বসম্মতিক্রমে জনাব জাকিরুল হক টিপুকে আহ্বায়ক এবং জনাব আব্দুর রশিদ রানা খানকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আলোচনার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও দু লক্ষ মা-বোন ইজ্জত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং ঐতিহাসিক ৭ই মার্চের পর্যালোচনা করা হয়. আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

নতুন আহ্বায়ক কমিটি, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ এর সর্ব ইউরোপের আহবায়ক জনাব সানোয়ার হোসেন লিটনকে দায়িত্ব দেওয়ায় প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আহমেদ সাইফুর রহমান ছোটন এর প্রতি কৃতজ্ঞতা জানান।

আহ্বায়ক জনাব জাকিরুল হক টিপু বলেন, যারা এই সংগঠনের সাথে যুক্ত হতে চান অবশ্যই তাদেরকে জাতির জনকের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ ২০২১ ও ভীষণ- ২০৪১ উন্নয়ন দেশ গড়ার লক্ষে যে রূপরেখা দিয়েছেন তা বাস্তবায়নে সকলে নিরলস ভাবে কাজ করে যেতে হবে এবং প্রবাসে জাতির জনকের আদর্শ ও লক্ষ্য, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সফল রাষ্টনায়ক মানবতার মা জননেত্রী শেখ হাlসিনার হাতকে শক্তিশালী করাই হচ্ছে আমাদের মূল লক্ষ।

আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত ঐতিহাসিক মাসে নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাথে আলোচনা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” পালন করা অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে নেদারল্যান্ডস আওয়ামী লীগ সভাপতি মোহাম্মাদ শাহাদাত হোসেন তপন ও সাধারণ সম্পাদক মুরাদ খান নবগঠিত মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.