
ক্যাফে, রেস্তোরাঁ চালু করার জন্য দীর্ঘ প্রতিক্ষায় ছিল ফরাসীরা। আজ বুধবার থেকে এ দীর্ঘ প্রতিক্ষার অবসান হল। আংশিক সক্ষমতা নিয়ে পুনরায় ক্যাফে, রেস্তোরাঁ, পানশালা ও সাংস্কৃতিক কেন্দ্রসমূহ চালুর অনুমতি দেয়া হয়েছে যদিও, বৃষ্টির পূর্বাভাস দেখে মনে হচ্ছে অনুষ্ঠানাদি করে এটি উদযাপন করা সম্ভব হবে না।
গত অক্টোবর থেকে ফ্রান্সজুড়ে নিষেধাজ্ঞা শুরুর ৬ মাস পর সবকিছু খুলে দেয়ার জন্য ফরাসী সরকারের এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ক্যাফে, রেস্তোরাঁ ও পানশালাগুলো বারান্দায় এক গ্রুপে সর্বোচ্চ ৬ জন ও আসন সংখ্যার অর্ধেক হারে খাবারের ব্যবস্থা করতে পারবে। সেই সাথে যাদুঘর, সিনেমা থিয়েটার সহ সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্রসমূহও আংশিক আসন সক্ষমতা নিয়ে চালু হয়েছে।
দেশ জুড়ে সন্ধ্যা ৭ টার কার্ফিউ পিছিয়ে রাত ৯ টায় দেয়া হয়েছে। তবে কোভিড সংক্রমন বাড়ার খবর পাওয়া গেলে কার্ফিউ ফের বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছে ফরাসী সরকার।
আজ সকালে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও প্রধানমন্ত্রী জঁ কাস্টেক্স দুজনকে একটি ক্যাফেতে গ্রাহকদের সাথে কথা বলতেও দেখা গেছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

