চট্রগ্রাম সমিতি সুইজারল্যান্ডের আয়োজনে গ্রিল পার্টি অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে প্রতি বছরের ন্যায় এবারেও সুইজারল্যান্ড চট্রগ্রাম সমিতি আয়োজন করলো মেজবান এর মত বিশাল গ্রীল পার্টি। ১৪ সেপ্টম্বর শনিবার দুপুরে সুইজারল্যান্ডের বিখ্যাত জেনেভা লোকের ধারে এই গ্রীল পার্টির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে চট্রগ্রাম সমিতির সদস্যগণ ছাড়াও সুইজারল্যান্ডের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব, বিভিন্ন আন্তর্জাতিক সংস্হায় কর্মরত কূটনৈতিক ও পেশাজীবিগণ, সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাঙ্গালী এবং জেনেভা স্হায়ী মিশনের কর্মকর্তা , কর্মচারী ও তাদের পরিবারবর্গ সেখানে উপস্থিত ছিলেন। চট্রগ্রাম সমিতির সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ মহসিন তার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশীদ ব্যাপারী এবং বর্তমান সাধারন সম্পাদক শ্যামল খান ।
এসময় উপস্থিত ছিলেন মশিউর রহমান সুমন, শাহীন মজুমদার , বেলাল চৌধুরী , কল্যান পাল সহ আরো অনেকে।


এছাড়াও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড ইয়ূথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি শশী খান।


সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আকবর আলী , মাসুম খান দুলাল ,গৌড়ী চরণ সসীম ,আশরাফুল ইসলাম আজাদ, সমিরন বরুয়া জিশু, নিজাম উদ্দিন প্রমুখ।


উল্লেখ্য , সুইজারল্যান্ড চট্রগ্রাম সমিতি একটি পুরাতন সংগঠন যারা সুইজারল্যান্ড বাংলা কমিউনিটির সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকান্ডে সরাসরি জড়িত থাকে ।
সুইজারল্যান্ড চট্রগ্রাম সমিতির এই মেজবান টাইপ গ্রীল পার্টি ও বিভিন্ন খেলাধুলার আয়োজনে সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জেলার ছোট বড় সকলেই ব্যাপকভাবে অংশগ্রহন করে আনন্দ উপভোগ করেন এবং পরিশেষে অংশগ্রহনকারীগন আয়োজকদের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *