গ্রীস আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিন কে সংবর্ধনা প্রদান

গ্রীস আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিন কে সংবর্ধনা প্রদান

গ্রীস আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিন কে সংবর্ধনা প্রদান

জামিয়াতুল উলূম আল ইসলামিয়া চতুল সরুফৌদ মাদরাসার উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল এবং গ্রীস শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কানাইঘাটের কৃতী সন্তান লোকমান উদ্দীনের স্বদেশ আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ২টায় মাদরাসার হলরুমে মুহতামিম মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে ও কানাইঘাট মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ক্বারী হারুন রশিদের পরিচালনায় আলোচনা ও সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, ব্রাজিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছামী কামাল, ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবু সুফিয়ান উজ্জ্বল, সুবেদার আফতাব উদ্দিন, এডভোকেট মামুন রশীদ, কানাইঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি কে এইচ এম আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকারিয়া হোসাইন, বড়চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল, এডভোকেট ইয়াহইয়া, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.