খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে বেলজিয়াম আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ ও বেলজিয়ামের অর্থনৈতিক সম্পর্ক শীর্ষক সেমিনারে আসলে ব্রাসেলসের এক অভিজাত হোটেলে সাক্ষাৎ করেন বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি লতিফ শহিদুল হক ও প্রচার সম্পাদক আখতারুজ্জামান।

এসময় মন্ত্রী বেলজিয়াম আওয়ামী লীগ এর বিভিন্ন কর্মকান্ড শুনেন । মন্ত্রী বেলজিয়াম আওয়ামী লীগ এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে বেলজিয়াম আওয়ামী লীগ সক্রিয় ভূমিকা পালন করছে যা মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আগামী ৫ বছরে অর্থাৎ বর্তমান সরকারের এই মেয়াদের মধ্যে বাংলাদেশের সর্বস্তরে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। এই মেয়াদে বাংলাদেশ অবশ্যই নিরাপদ খাদ্যের দেশ হিসেবে পরিচিতি লাভ করবে। সেই লক্ষ নিয়েই সরকার কাজ করছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ন। শুধু তাই না আমরা খাদ্যে সারপ্লাস। প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইসতেহারে নিরাপদ খাদ্যের সাথে কোন কমপ্রোমাইজ নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *