ডঃ আব্দুস সাত্তার
ওয়াশিংটন ডিসি
বন্ধুরা অনেক দিনপর তোমাদের কাছে কিছু না বলা কথা নিয়ে। এই লেখার শেষ পর্বে আছি আরও কয়েকজন গুণী মানুষের সানিধ্য পেলেই হয়ে যাবে। আমি বরাবরই চেষ্টা করি যারা দেশের জন্য মানবতার জন্য কিছু করছে তাদেরকে একটু তুলে ধরার জন্য। আজ তেমনই একজন সাদা মনের মানুষ কে আপনাদের সামনে তুলে ধরব। তিনি মেট্রো ওয়াশিংটনের পরিচিত মুখ। জনাব জাহিদ হোসাইন ।তিনি সেই ছোট বেলায় আমার সোনার বাংলা ছেড়ে আমেরিকা আসেন। এখানে তিনি স্কুল কলেজ ব্যাচেলার ও মাস্টার্স করেন কম্পিউটার ইঞ্জিনিয়ারে।
স্কুল থেকেই তিনি কপিউটার স্পটওয়ার ও হার্ডওয়ার ভালো জানতেন। একদিন ক্লাস চলাকালে ক্লাসের কপিউটার কাজ করছিল না। তিনি ঠিক করে দেন তখন তার বয়স ১৫। তারপর থেকে স্কুলের কাজ প্রায়ই করতে হত। এরই ধারাবাহিকতায় স্কুলে থাকে বেতন হিসাবে ক্লাসের ফাঁকে ফাঁকে কাজ করতেন। তিনি বেতন পান ১৮ বছর হওয়ার পর একসাথে অনেক বড় একটি চেক।
২০০০ সালে তিনি QA Lead হিসাবে ডিপার্টমেন্ট অফ ট্র্যান্সপোটেশানে যোগদান করেন। সেখানেও তিনি নিয়মিত সবাইকে ট্রেনিং দিয়ে থাকেন। ২০০৬ সালে তিনি চার জনকে নিয়ে তার বেইচমেন্টে AGILE ONE TECH শুরু করেন। এই চারজনকে পড়িয়ে চাকুরীর ব্যবস্থা করিয়ে দেন। এরপর ২০০৮ সালে ভার্জিনিয়ার ম্যনাসাসে ৬ রুম বিশিষ্ট একটি বিল্ডিং ভাড়া করে ক্লাস শুরু করেন। এখন প্রতিটি শেশানে প্রায় ৭০/৮০ জন ছাত্র ছাত্রী ক্লাস করছে এবং প্রতি মাসে ১৫/২০ জন চাকুরী পাচ্ছে।
২০১৭ সালের প্রথম দিন থেকেই তিনি রিক্রটার শুরু করেছেন যাতে সব স্টুডেন্ট চাকুরী পায়। তার স্কুলে বিভিন্ন দেশের ছাত্র ছাত্র আছে। তিনি চাচ্ছেন বাংলাদেশী যারা অড জব করেন তাদেরকে একটু ভালো চাকুরির সুযোগ করে দেওয়া।
জনাব জাহিদ চাচ্ছেন শুধু আমেরিকা নয় আগামীতে বাংলাদেশের সাথে আইটি নিয়ে কাজ করতে। তিনি আরও জানালেন অনেকটা অগ্রগতি হয়েছে অচিরেই বাংলাদেশের সাথে আইটি নিয়ে কাজ করবেন। বর্তমানে তিনি ফেডারেল সাব কন্ট্রাক্টার হিসাবে কাজ করছেন তিনি আরও জানালেন বর্তমানে তাঁর তিনটি প্রজেক্ট আছে।
আমার জানামতে আসলেই তিনি একজন সাদা মনের মানুষ। AGILE ONE TECH এ অনেকের সাথে কথা বলে জানতে পারলাম তিনি অনেক ছাত্র ছাত্রীর কাছ থেকে কোন টাকা নেন না চাকুরী না পাওয়া পর্যন্ত এমনকি অনেকে ছাত্র ছাত্রী যারা বিভিন্ন স্কুল থেকে ক্লাস করেছেন কিন্তু চাকুরী পাননি তাদেরকে তিনি বিনাপয়সায় পড়ালেখা করিয়ে চাকুরীর ব্য্বস্থা করিয়ে দেন।
জাহিদ ভাই সত্যি আপনি একজন ভালো মনের মানুষ। আপনি পারবেন আগামীদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে। আপনার সুস্থ জীবন কামনা করছি। বিধাতা আপনার সহায় হউক। আমিন।


