ওয়েস্টব্রমউইচ মসজিদগুলোতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত

সেলিম উদ্দিন , যুক্তরাজ্য –

ওয়েস্টব্রমউইচ মসজিদগুলোতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত

স্বাস্থ্য বিধি মেনে বার্মিংহাম এর ওয়েস্টব্রমউইচ মসজিদগুলোতে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

করোনাভাইরাসের প্রার্দুভাব কমে আসায় ব্রিটেনে মসজিদগুলো খুলে দেয়ার পর বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতরের দিনে ঈদের নামাজ পড়তে মসজিদে মুসল্লিদের ঢল নামে।

মুসলমানদের জীবনের ঈদের তাৎপর্য অনেক। ঈদ অর্থ খুশি এবং ফিতর এসেছে ফিতরা থেকে।

বার্মিংহামে ঈদের নামাজ শেষে প্যালেস্টাইন এর নিপীড়িত অসহায় মুসলিমদের জন্য দোআ করা হয় এবং বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইসরাইলের এই হত্যা যজ্ঞ বন্ধের জন্য আইনানুগ পদক্ষেপ নেয়ার আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *