এসি আই ফান কেক আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার পেলেন লেখক দন্ত‍্যস রওশন

ফারহানা মোবিন

“পরিদের নাচের টিচার” বইটির জন্যে ‘এসি আই ফান কেক আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার ২০১৮’পেলেন দৈনিক প্রথম আলো বন্ধুসভার অভিভাবক ও সভাপতি লেখক দন্ত ‍্যস রওশন । তিনি অণুকাব্যের জনক হিসেবে পরিচিত ।

এসি আই গ্রুপ ও আনন্দ আলো পরিবারের পক্ষ থেকে এই পুরস্কারের জন্য তাকে মনোনীত

করা হয়েছে ।

আগামী ২০ মার্চ ২০১৮ বেলা ১২.৩০ মিনিটে চ‍্যানেল আই ভবনে আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার প্রদান করা হবে ।

” পরিদের নাচের টিচার ” বই টি এই বছর অমর একুশে বইমেলায় adorn প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে । বইটির প্রকাশক সৈয়দ জাকির হোসাইন , প্রচ্ছদ শিল্পী সৈয়দ লুৎফুল হক । বই টি তে শিশু কিশোরদের জন্য ষোল টি গল্প রয়েছে । তবে সব বয়সের পাঠকের জন্য উপযোগী ।

ছোট বড়ো সব বয়সের পাঠকের জন্য তিনি লেখেন ।

অণু কাব্য, গল্প, উপন্যাস, নিবন্ধ মিলিয়ে তাঁর প্রকাশিত বই মোট ৭৫ টি । তিনি এই বছরে ” নোটুর সেভেনটি ওয়ান ” বই টির জন্য ” অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশু সাহিত্য পুরস্কার ”

পেয়েছেন । মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা এই বই।

বই টি ২০১২ সালে অমর একুশে বইমেলায় বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল ।

তিনি স্কুল জীবন থেকে লেখালেখি করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *