
নবকণ্ঠ ডেস্ক –
আসছে ঈদ। নতুন চাই , ফ্যাশন বাজার এখন বেশ জমে উঠেছে । বৈচিত্রময় আলোতে নিজেকে ভাসতে ফ্রান্সের বাংলাদেশিরা মোটেও পিছিয়ে নেই। ইতিমধ্যে ফ্রান্সের প্যারিসে বিপণি বিতানগুলোতে জমে উঠেছে ঈদের বাজার। প্যারিসের বিলবিল এলাকায় রিভলি স্টোর। বাংলাদেশিদের সাথে ফরাসিরা ও ক্রয় করছেন তাদের পছন্দের কাপড়। 
প্যারিসে বাংলাদেশীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ফ্যাশন হাউস রিভলি । ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড বর্ণিল হয়েছে রিভলির প্রতিটি পোশাকে। এবারের ঈদে ট্রেডিশনাল, এথনিক, পাশ্চাত্য পোশাকও বাংলাদেশ থেকে পোশাক এসেছে ।
রিভলির পরিচালক সুমন জানান বিগত দিনের চেয়ে বেশি জমকালো ভাবে সাজানো হয়েছে ঈদ আয়োজন। ইতিমধ্যে ক্রেতারা করছেন ভিড়। তিনি মনে করেন ঈদকে স্মরণীয় করতে এবার কালকেশন বাড়ানো হয়েছে।
ক্রেতাদের পছন্দের সেরাটা নিতে অনেকেই আগে থেকে শুরু করেছেন বাজার। রিভলির স্টোরের প্রশংসায় পঞ্চমুখ সবাই।দেশ থেকে দূরে প্যারিসে দেশীয় কাপড় তা আবার বিশাল সমারোহে এবং তুলনামূলক সস্তা সত্যি আনন্দের বললেন ক্রেতারা।
এবারের ঈদ কালেকশনেও থাকছে বরাবরের মতোই পাঞ্জাবি,শার্ট, সালোয়ার-কামিজ-দোপাট্টাসহ শাড়ির পাশাপাশি বাচ্চাদের পোশাক। সঙ্গে জুয়েলারি ও উপহর সামগ্রী। ইসলামিক, ফ্লোরাল, জিওম্যাট্রিক ডিজাইনের তৈরি শাড়িগুলোও হয়েছে চিত্তাকর্ষক। ঈদ কালেকশনের পোশাক নকশায় অবশ্যই গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও।
ঈদ মানে আনন্দ আর চারিদিকে উৎসব মূখর পরিবেশ। তারই ধারাবাহিকতা এবার নান্দনিক ও আরামদায়ক সব পোশাক দিচ্ছে রিভলি।

