মালিতে নিহত ফরাসি সৈনিকদের লিজিওন দি হনার পুরস্কার প্রদান

আফ্রিকার মালিতে যুদ্ধে নিহত ফ্রান্সের ১৩ মিলিটারি অফিসারকে ফ্রান্সের সর্বোচ্চ সামরিক পুরস্কার লিজিওন দি হনার পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়েছে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। গত ২ডিসেম্বর প্যারিসে মালিতে নিহত সৈনিকদের রাষ্টীয় শেষকৃত্য অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

লিজিওন দি হনার পুরস্কারটি ২১৭ বছর আগে ১৮০২ সাল থেকে প্রতি বছর দেয়া হচ্ছে। এই বার দেয়া হলো মালিতে নিহত ফ্রান্সের ১৩ মিলিটারি অফিসারকে।

শোক শোভাযাএায় যোগ দিয়েছে বিপুল সংখ্যক ফরাসি জনগন। তারা রাস্তার দুপাশে হাতে ফ্রান্সের পতাকা নেড়ে অংশ নেয়।তখন ফ্রান্সে, সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসাররা রাস্তার দু’ পাশে দাঁড়িয়ে নিহতদের প্রতি শেষ স্যালুট জানায়।

গত সপ্তাহে আফ্রিকার মুসলমান দেশ মালিতে যুদ্ধে নিহত হয় ফ্রান্সের এই ১৩ জন সৈনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *