বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে বেলজিয়ামে । দিবসটি পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বেলজিয়াম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

দিবসটি উপলক্ষে রবিবার ব্রাসেলসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক।

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন।

এসময় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা ড: ফারুক মির্জা, উপদেষ্টা খোকন শরিফ, সহ সভাপতি নিরঞ্জন রায়, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ফিরোজ আহামেদ বাবুল, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, সদস্যা দিলরুবা বেগম মিলি সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন জেল হত্যা দিবস জাতীয় জীবনে এক শোকাবহ দিন। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধী চক্র কারাবন্দী অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে।

আলোচনা সভা শেষ স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা এবং দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.