বর্ণবাদ বিরোধী সমাবেশ , উত্তাল ফ্রান্স

আমেরিকার জর্জ ফ্লুয়েড হত্যা ও ফ্রান্সের আদামা হত্যা একই সূত্রে গাতা এমনটাই মনে করছেন ফ্রান্সের জনসাধারণ। আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক ফ্লুয়েড হত্যার প্রতিবাদে আমেরিকা সহ পুরো বিশ্ব যখন উত্তাল ঠিক তখন ফ্রান্সে আন্দোলন করছে আদামা ভক্তরা। আন্দোলনে যোগ দিয়েছে নানা শ্রেণী পেশার মানুষ।

২০১৬ সালে ফ্রান্স পুলিশ হেফাজতে মৃত্যবরণ করেন মালি বংশদ্ভোত আদমা। তার বিচারের দাবিতে এখন ফ্রান্স উত্তাল। করোনা কালে আইন ভঙ্গ করে প্রতিবাদে ফেটে পড়ছে সাধারণ মানুষ। আদামার পাশাপাশি বর্ণবাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ফরাসি জনগণ।

গত কাল শনিবার প্রায় ২৩ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রনালয় । ফ্রান্স স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের হিসাবে লিয়ন, লিলি, বর্দো ইত্যাদি শহরগুলোতে মোট ১৭ হাজার ৮০০ বিক্ষোভকারী অংশ নেয় । এবং রাজধানী প্যারিসে ৫ হাজার ৫০০ বিক্ষোভকারী অংশ নিয়েছে বলে দাবী করেছে ফ্রান্স সরকারের স্বরাষ্ট্রমন্ত্রনালয়।

এসময় বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে বর্ণবাদ বন্ধের দাবি জানান ফরাসিরা। এসময় তারা আমেরিকান দূতাবাস এর সামনে ও বিক্ষোভ প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *