ফ্রান্সে সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশী প্রার্থীদের অবস্থান

কাউন্সিলর হওয়ার দৌড়ে এগিয়ে শারমিন হক , কৌশিক রাব্বানী , রেজাউল করিম , সরুফ সদিউল

গত ১৫ই মার্চ শেষ হলো ফ্রান্সে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম ধাপ। ২২ই মার্চ দ্বিতীয় ধাপ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে দেয়া হয়েছে।

গত ১৫ই মার্চ শেষ হলো ফ্রান্সে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম ধাপ। ২২ই মার্চ দ্বিতীয় ধাপ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে দেয়া হয়েছে।

এবারের নির্বাচনে ফ্রান্সে ১৩ জন বাংলাদেশী বংশদ্ভোত প্রার্থী কাউন্সিলর হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন।ইতিমধ্যে প্রথম ধাপ নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে।

নয়ন এন কে এর প্যানেল ১০ শতাংশ ভোট পেয়েছেন । ওই এলাকার বর্তমান মেয়র আবারো নির্বাচিত হয়েছেন। আকাশ হেলালের প্যানেল ৪.৫ শতাংশ ভোট পেয়েছে।

সরূফ সদিউল এর প্যানেল ৩৫.৩০ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছে এবং তারা দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে অংশগ্রহণ করবে।এবং ওই এলাকায় তার মেয়র ভোট পেয়েছেন ৪৮৩০ ভোট। এবং তার কাউন্সিলর হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

জুবায়েদ আহমদ এর প্যানেল ১৭ শতাংশ ভোট পেয়েছে এবং তারাও দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবার সুযোগ পেয়েছে।এ এম ডি নয়ন এর প্যানেল ১৪ শতাংশ ভোট পেয়েছেন এবং তার প্যানেল দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবে বলে জানা গেছে ।

রেজাউল করিম এর প্যানেল ৪৫ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছে এবং তার প্যানেল দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবে এবং তাদের প্যানেল জয়ী হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।

কাউন্সিলর শারমিন হক এর প্যানেল ৪৭ শতাংশ ভোট পেয়ে প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছে। তিনি গতবার ফ্রান্সে প্রথম বাংলাদেশী হিসাবে কাউন্সিলর হয়েছিলেন এবং এবারো হতে যাচ্ছেন।

স্থা থেকে কৌশিক রাব্বানীর প্যানেল ৫৮ শতাংশ ভোট পেয়ে প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছে। ইতিমধ্যে মেয়র বিজয়ী হয়েছেন ।‌ কৌশিক রাব্বানীর কাউন্সিলর হওয়ার সম্ভাবনা প্রচুর বলে জানা গেছে।

জুনেদ আহমদ এর প্যানেল পেয়েছে ১৪ শতাংশ ভোট এবং ওভারবিলা থেকে কিরণ ময় মন্ডল এর প্যানেল পেয়েছে ১৭ শতাংশ ভোট।

তথ্যগত ভুল হলে দয়া করে ইমেইল বা এস এম এস দিবেন – কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.