ফ্রান্স সরকারের নির্দেশিকা মেনে চলুন – ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত

গত কাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এর আগামী ১৭ মার্চের জাতির জনকের জন্মবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে বেশ অপ্রচার হয়েছে যা দৃষ্টিকটুর বলে মনে করা হচ্ছে ।
মূলত গত ২৮ শে ফেব্রুয়ারি ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর জন্বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল তা পরবর্তীতে ফ্রান্সের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে গত ১৩ মার্চ দূতাবাস আরেকটি প্রজ্ঞাপন দিয়েছিলো কমিউনিটিকে অবগত করে।
সেখানে কমিউনিটিকে অবগত করে যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা না দেখেই কে বা করা অপপ্রচার করেছেন তা মোটেও দৃষ্টিমধুর নয়। এমনকি এ নিয়ে দূতাবাসের কারো সাথেই কোন যোগাযোগ করা হয় নি।
জাতির জনকের জন্মবার্ষিকী অনুষ্ঠান দূতাবাসের মধ্যে মান্যবর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা নিয়ে পালন করবেন বলে জানা গেছে । দূতাবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেইন ফ্রান্সের সকল বাংলাদেশিদেরকে নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন। ফ্রান্স সরকারের সকল নির্দেশিকা মেনে চলার আহবান জানিয়েছেন। দূতাবাস সংশ্লিষ্ঠ কাজের জন্য দূতাবাসের ফেইসবুক পেইজে ও ওয়েবসাইট ফলো করার অনুরোধ জানিয়েছেন।

