প্যারিসে অনুষ্ঠিত হলো বাউল উৎসব

বিপুল প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসে অনুষ্ঠিত হলো বাউল উৎসব।

শেকড়ের সন্ধানে ফ্রান্সের আহবায়ক সাংবাদিক জামিল আহমেদ সাহেদ এর আয়োজনে প্যারিসে প্রথমবারের মতো বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে এ বাউল উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সুব্রত ভট্টাচার্য শুভ,এমদাদুল হক স্বপন, ফয়ছল উদ্দিন,রেদোয়ান আহমেদ জুয়েল,অধ্যাপক অপু আলোম,শাহিন আরমান চৌধুরী,হুসাইন সালাম রহমান, আলী হোসেন,এনায়েত হোসেন সুয়েল,বিলাল আহমেদ,রিয়াদ আহমদ,রিপন দেবনাথ,এ এস মিহির,লুৎফুর রহমান বাবু,মাম হিমু,বলরাম রাজ,রাসেল আহমদ,খোকন ঘোষ,শাহ আলম মায়া,মিঠু নন্দী,মিজানুর রহমান,দীপক সরকার,লক্ষণ শর্মা,রুবেল আহমদ,ইলিয়াস খান,পারভেজ রানা,মিষ্টি ঘুমেজ,মিষ্টি বিশ্বাস,সুচিস্মিতা পূজা,বৃষ্টি গোমেজ,তাজেল আহমেদ,তারেক আরাফাত,লিমন আহমদ,কফিল হোসাইন,দবির আহমেদ,এরসাদ আহমদ,আবদুল মতিন,চান রহমান,সুয়েব আহমদ,
সহ অন্যান্যরা ।

এ সময় বক্তারা বলেন, বাউল উৎসবের মতো অনুষ্ঠান প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাউল গান কে পরিচয় করিয়ে দেবে । শাহ আব্দুল করিমের সৃষ্টিকর্ম সংরক্ষণের জন্য উৎসবের উপস্থিত সকলেই সরকারের কাছে দাবি জানান।

মনসুর আহমেদ ও রুমানা মনসুরের যৌথ উপস্থাপনায় বাউল সংগীত পরিবেশন করেন লন্ডন ও ফ্রান্সের স্থানীয় শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.