প্যারিসের ক্যাথসীমায় নির্মিত হচ্ছে কমিউনিটির সর্ববৃহৎ ইসলামিক সেন্টার

প্যারিসে বাংলাদেশী অধ্যুষিত ক্যাথসীমা এলাকায় নির্মিত হচ্ছে বাংলাদেশী পরিচালনায় ইসলামিক সেন্টার। প্রায় একহাজার স্কয়ার মিটার জায়গার উপর নির্মিত হচ্ছে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বৃহৎ এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

আগামী প্রজন্মের জন্য এ ইসলামিক প্রতিষ্ঠান নির্মাণে কমিউনিটির সকল মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে গার্দ নর্দে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্স বাংলা কালচারাল সেন্টার এর উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি শামীম মোল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম বদরুল হাসান এর পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বিশিষ্ঠ ব্যবসায়ী মাহমুদ আলম , কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম ,মিজানুর রহমান , খান মিজান , মুফতি হাবিবুর রহমান , ইসলাম উদ্দিন ,মৌলানা মুজিবুর রহমান ,ইলিয়াস কাজল , জুয়েল আহমদ সহ কমিউনিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা কমিউনিটির সকল প্রবাসীদের এ ইসলামিক সেন্টার নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *