নেদারল্যান্ডস ছাত্রলীগ এর উদ্যোগে ভাষা দিবস উদযাপন

নেদারল্যান্ডে জাউদার পার্কে নির্মিত স্থায়ী শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয় করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পঅর্পণ করেন নেদারল্যান্ড ছাত্রলীগ।

নেদারল্যান্ডস ছাত্রলীগ এর সভাপতি মোহাম্মদ ফাহাদ হোসেন, সহ-সভাপতি রনি ঘোষ ও সহ-সভাপতি শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাফেল আহমেদ এর নেতৃত্বে সকলেই অংশগ্রহণ করেন আরো উপস্থিত ছিলেন কোষাদক্ষ শরীফ খান, মো: সুয়েব
সোহেল রহমান, সানজিদ আহমেদ, রিদওয়ান শেখ, মিনহাজ শহিদুল, মামুনুর রাশিদ, মামুন খান প্রমুখ।

বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা বৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতই একমিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ মিনারে পুস্প অর্পনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুরু হয়।

ভাষা দিবসের তাৎপর্য নিয়ে শহীদমিনার প্রাঙ্গনে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল , নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ শাহাদাত হোসেন তপন ও সাধারণ সম্পাদক মুরাদ খান।

এসময় উপস্থিত ছিলেন সম্মানিত প্রধান উপদেষ্টা ইসমাইল হোসেন, সহ-সভাপতি নাসিম খান অভি, সহ-সভাপতি আসিয়ান মেনন, সহ-সভাপতি টুকু খান, ইতালি নেপোলি আওয়ামী লীগের সভাপতি এস্কান্দার আলী।

One Reply to “নেদারল্যান্ডস ছাত্রলীগ এর উদ্যোগে ভাষা দিবস উদযাপন”

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.