
প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক
ইউরোপে বাংলাদেশী রাজনীতির প্রচার প্রসারে যে কয়েকজন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি, তাদের মধ্যে অন্যতম ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সেলিম। একজন বীর মুক্তিযোদ্ধা। অত্যন্ত নিবেদিত প্রাণ মানুষ ছিলেন তিনি। শুধুই আওয়ামী রাজনীতি তার পরিচয় ছিলোনা তিনি কমিউনটির জন্য ছিলেন একজন অভিবাবক।
তার মৃত্যুতে ফ্রান্স এর বাংলাদেশী কমিউনিটি হারালো একজন নেতাকে।
রাজনৈতিক জীবনে ফ্রান্স আওয়ামী লীগের চারের বারের তিনি সভাপতি। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। সর্বশেষ দলীয় সভানেত্রী শেখ হাসিনা নিজেই তাকে সভাপতি করেছিলেন ।
মনে প্রাণে এবং বিশ্বাসে তিনি বঙ্গবন্ধুর একজন সৈনিক ছিলেন । দেশের জন্য ছিল গভীর ভালোবাসা।
সর্বশেষ ফ্রান্সের বৃহত্তম শহরে লিওনে আওয়ামী লীগ এর কাউন্সিল করেন , মূলত লিওন থেকে ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রবীণ এ নেতা।গত ৩১ অক্টোবর ২০১৯ মঙ্গল বার রাত ৪ টায় অসুস্থ হন তিনি।
প্যারিসের পিতিতি সাল্পাতের হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন ।
বেনজির আহমদ সেলিম কুমিল্লা জেলার তিতাস উপজেলায় জন্মগ্রহন করেন । মাত্র ১৭ বছর বয়সে তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন । জীবিকার প্রয়োজনে প্রথমে জার্মান ও পরে ফ্রান্স আসেন । ১৯৭৭ সালে তিনি জার্মান আওয়ামী লীগের দফতর সম্পাদক হন। স্থায়ী বসবাসের জন্য ১৯৮৩ সালে ফ্রান্সে আসেন তিনি । ১৯৮৭ সালে ফ্রান্স আওয়ামী লীগ গঠন হলে তিনি সহ সভাপতি নির্বাচিত হন ।তিনি ৪ বার ফ্রান্স আওয়ামী লীগে সভাপতি নির্বাচিত হন।
বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিমের মৃত্যুতে ইউরোপ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাকে জান্নাত দান করুন।
বেনজির আহমেদ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিমের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত । আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করিঃ
হযরত খান, উপ-হাইকমিশনার, বাংলাদেশ হাই কমিশন, শ্রীলঙ্কা (সাবেক কাউন্সেলর, বাংলাদেশ দূতাবাস, ফ্রান্স)।