নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া শাখার ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মোঃ মশিউর রহমান তুহিন ও সদস্য সচিব জাহিদুর রহমান।
গত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ রহমত-উল ইসলাম কে আহ্বায়ক এবং আব্দুল রব কে সদস্য সচিব করে এই কমিটি অনুমোদন করা হয়।
আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোঃ আলমগীর কবির চৌধুরী, ইমরান হোসেন ইলান, মনিরুজ্জামান মনি ও মিজানুর রহমান শেখ। এই কমিটিতে আরও আছেন আসলাম তালুকদার, সোহাগ সরকার নিলয়, খায়রুল আলম, মামুন হোসেন, মোসাম্মাৎ তানজিমা চৌধুরী, মোঃ মাহমুদুল ইসলাম খাঁন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ অলিউর,মোঃ আল আমিন,পারবেজ সুমন ও মোঃ তামিম মৃধা। আরও রয়েছেন মির্জা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মনছুর, মাহিদ শামস চৌধুরী, রাফি-উল ইসলাম খাঁন, খায়রুল সাদমান, মোহাম্মদ ফয়সাল, ইসমাইল হোসেন, নিয়ামুল ইসলাম প্রমুখ।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

