নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সে নোয়াখালী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার প্যারিসের New Bombay Plus Restaurant-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম স্বপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ রশিদ পাটওয়ারী। এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রকি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী, সহ-সভাপতি বশির আহম্মেদ লিটন ও শওকত হোসেন বাকের।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক লিপন সাহা ও রাসেল আহম্মেদ, এম এ তাহের, হায়দার আলী, সহ প্রচার সম্পাদক জাফর আহমেদ, অর্থ সম্পাদক আলম খান দিপু এবং মহিলা সম্পাদিকা ফারজানা পিংকিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নোয়াখালীর প্রবীণ ব্যক্তিত্ব ও সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ কাশেম, উপদেষ্টা নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জুনায়েদ আহমেদ, ইলিয়াছ কাজল, সাকিল আহমেদ ফারুক এবং ইসমাইল হোসেন বাবুসহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন।
এছাড়া বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতারের পূর্ব মুহূর্তে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন নিজাম মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
