ইউরোপজুড়ে আগামীকাল ঈদুল ফিতর, ফ্রান্সে ব্যাপক প্রস্তুতি

ইউরোপজুড়ে আগামীকাল ঈদুল ফিতর, ফ্রান্সে ব্যাপক প্রস্তুতি

নবকণ্ঠ ডেস্ক: আগামীকাল ফ্রান্সসহ ইউরোপজুড়ে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর এ উৎসবকে কেন্দ্র করে France-এর মুসলিম কমিউনিটিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

ঈদ উপলক্ষে বিভিন্ন ইসলামিক সেন্টারে জামায়াত আয়োজনের পাশাপাশি ঈদ আড্ডা, শুভেচ্ছা বিনিময় এবং নানা ধর্মীয় ও সামাজিক আনুষ্ঠানিকতার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশি অধ্যুষিত Sarcelles এলাকায় অবস্থিত প্যালেস রয়েলে ঈদের দিন সকাল সাড়ে আটটায় সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশিদের পরিচালনাধীন স্থানীয় ইসলামিক সেন্টারগুলোতে সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত পাঁচটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্যালেস রয়েলে ঈদের দিন সকাল সাড়ে আটটায় সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হবে
প্যালেস রয়েলে ঈদের দিন সকাল সাড়ে আটটায় সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হবে

এছাড়াও মেট্রোহোশ, ওভারবিলা এবং ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের বিভিন্ন ইসলামিক সেন্টারগুলোতে ঈদের বৃহৎ জামায়াতের আয়োজন করা হয়েছে।

ঈদের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ ইসলামিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছে এবং সকলকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.