ফ্রান্সে সাংবাদিকদের সম্মানে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

ফ্রান্সে সাংবাদিকদের সম্মানে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সম্মান জানাতে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের পার্শ্ববর্তী অবারভিলিয়ে এলাকায় অবস্থিত Shahjalal Restaurant-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের মিলনমেলা বসে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ সামিরার সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক লুৎফুর রহমান বাবু, আবুল কালাম মামুন, মো. তাজ উদ্দিন, রাসেল আহমেদ, নজমুল হক, মোসাদ্দেক হোসেন সাইফুল, মো. নজমুল কবির, নয়ন মামুন, মাজহারুল ইসলাম, এম সি রুমেল, ইকবাল মাহমুদ জাফর, বাদল পাল, জুনেদ ফারহান, সোহেল আহমেদ ও আব্দুল কাইয়ুম প্রমুখ।

বক্তারা প্রবাসে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক কর্মকাণ্ড বিশ্বদরবারে তুলে ধরা প্রয়োজন। পাশাপাশি পেশাগত সংহতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.