প্যারিসে প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী

প্যারিসে প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকদের অংশগ্রহণে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রবাস জীবনের ব্যস্ততা ও সংগ্রামের মাঝেও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে রঙিন ও উৎসবমুখর।

রোববার Paris শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক অপু আলম এবং সঞ্চালনা করেন সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল।

আয়োজনটি প্রবাসে দূরত্ব, একাকিত্ব ও কর্মব্যস্ততার মাঝেও ভালোবাসা, ভ্রাতৃত্ব ও উৎসবের আনন্দ ভাগাভাগির এক অনন্য উদাহরণ হিসেবে উঠে আসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তাহির, লুৎফুর রহমান বাবু, ফেরদৌস করিম আখঞ্জী, শাহ সুহেল আহমদ, নয়ন মামুন, আবুল কালাম মামুন, এমসি রোমেল, জুনেদ ফারহান, খালেদ গোলাম কিবরিয়া, আশিক আহমেদ উল্লাস, বাদল কৃষ্ণ পাল, ফরিদ আহমেদ রনি, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম রনি, মো. হাফিজুর রহমানসহ আরও অনেকে।

পুনর্মিলনীতে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আন্তরিকতা ও পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে এবং প্রবাসে কর্মরত সাংবাদিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক হয়।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.